1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কলমাকান্দায় কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬০ দেখা হয়েছে
কলমাকান্দায় কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কলমাকান্দায় কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলা কৈশোরকালীন ও যুব সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে এ সভার আয়োজন করা হয়। পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে এবং  Global Affairs Canada (GAC) ও World Renew  এর অর্থায়নে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিরা অংশ নেন। পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের জেন্ডার অফিসার রঞ্জিতা রানীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোঃ গোলাম মাওলা ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ—পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েল রোজারিও, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার এবং রংছাতী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল। সভায় পারি এসআরএইচআর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস সাংমা প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডা. বিজয় প্রকাশ বিশ্বাস, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, খারনৈ ইউপি চেয়ারম্যান মোঃ ওবাদুল হক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইমাম, পুরোহিত, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং যুব সমাজের মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোর—কিশোরীদের স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তি সহজ করতে সরকারি—বেসরকারি সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর