1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কলমাকান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯০ দেখা হয়েছে
কলমাকান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
কলমাকান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মোঃ সৈকত মিয়াঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪৪৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে| রবিবার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম| এ সময় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, লেবুর চারা, বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষের চারা, রাসায়নিক ও ˆজব সারসহ কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়| উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা| এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকরা বিনামূল্যে এসব উপকরণ পাচ্ছেন| উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল হক সহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর