1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

কলমাকান্দায় খেলার ছলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭১ দেখা হয়েছে
কলমাকান্দায় খেলার ছলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
কলমাকান্দায় খেলার ছলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেখ শামীমঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহমুদুল হাসান নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. মাসুদ মিয়ার একমাত্র সন্তান। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে মাতম, পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে শিশু মাহমুদুল হাসান বাড়ির সামনে উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে সে বাড়ির ঠিক সামনে থাকা পুকুরের দিকে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছু সময় ধরে শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনের মনে সন্দেহের দানা বাঁধে। এরপর চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন তারা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির সামনের পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি আর বেঁচে ছিল না। একমাত্র পুত্রসন্তানের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন মা—বাবাসহ পুরো পরিবার। ‘পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।’— মো. ওবাইদুল হক পাঠান, চেয়ারম্যান, খারনৈ ইউনিয়ন পরিষদ। এ দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারপাশে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশীরা অসহায় পরিবারটিকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন। গ্রামীণ জনপদে অসচেতনতা এবং জলাশয়ের পাশে শিশু সুরক্ষার অভাব কীভাবে আরও একটি তাজা প্রাণ কেড়ে নিল, তা নিয়ে স্থানীয়দের মাঝে আক্ষেপ দেখা গেছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর