মোঃ ˆসকত মিয়াঃ নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়নের ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ শুরু হয়েছে| জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে| ৬ জুলাই ২৬ ইং, সোমবার সকাল ১০টায় কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়| খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় সদর ইউনিয়নের তালিকাভুক্ত ১৬০০ জন কার্ডধারী পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হবে| ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ট্যাগ অফিসারের উপস্থিতিতে ¯স্বচ্ছতা বজায় রেখে চাল বিতরণ চলছে| দিনমজুর, রিকশাচালক, বিধবা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে| আগামী দুইদিনের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে বলে ইউপি সচিব জানিয়েছেন| সদর ইউপি চেয়ারম্যান বলেন, “মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের সার্বিক সহযোগিতায় সরকারি বরাদ্দটি আমরা দ্রুততম সময়ে প্রকৃত দুস্থদের হাতে তুলে দিচ্ছি| বর্তমান বাজারে ৩০ কেজি চাল একটি পরিবারের এক মাসের খাদ্য চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে|” সুবিধাভোগী জহুরা বেগম বলেন, “ স্বামী অসুস্থ, কাজ করতে পারে না| ঘরে চাল নেই এই চাল পেয়ে আমার অনেক উপকার হয়েছে| সরকার আর এমপি স্যারকে আল্লাহ ভালো রাখুক|” উল্লেখ্য, হাওরবেষ্টিত কলমাকান্দা সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ প্রতি বছর বর্ষা মৌসুমে কর্মহীন হয়ে পড়ে| এ সময় সরকারের মানবিক সহায়তা কর্মসূচি তাদের খাদ্য নিরাপত্তায় স্বস্তী এনেছে| ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এর আগেও এলাকায় শীতবস্ত্র, ঈদসামগ্রী ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, সেতু নির্মাণ অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে|
Leave a Reply