শেখ শামীমঃ নেত্রকোণার কলমাকান্দায় এসএসসি ২০০১ ব্যাচের দুই প্রয়াত বন্ধুর স্মরণে রোববার বিকেলে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে এসএসসি ২০০১ ব্যাচের বন্ধু মহল। স্মরণসভায় মরহুম ইমরান হাসান (আপেল) ও মরহুম এমরান হাসান (বাবু)-এর স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাদের বন্ধুসুলভ আচরণ, মানবিক গুণাবলি এবং ছাত্রজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। জানা গেছে, ইমরান হাসান (আপেল) ২০২০ সালের ২ মে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে, এমরান হাসান (বাবু) ২০২২ সালের ৮ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। স্মরণসভায় এসএসসি ২০০১ ব্যাচের সহপাঠীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি অংশ নেন। অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply