1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬৩ দেখা হয়েছে
কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে আবু তালহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের প্রত্যন্ত গারামপাড়া গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে। শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে পরিবারের সবার অজান্তে ও চোখের আড়ালে বাড়ির পাশে থাকা পুকুরের পাড়ে চলে যায় শিশু আবু তালহা। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে বা আঙিনায় না দেখে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধান করার পর পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ পরীক্ষা—নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।” গ্রামের বাসিন্দারা জানান, অসচেতনতা এবং গ্রামীণ পরিবেশে জলাশয়ের পাশে শিশুদের উন্মুক্ত চলাচলের কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। ফুটফুটে শিশু তালহার অকাল প্রয়াণে বাবা—মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গারামপাড়ার আকাশ—বাতাস।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর