1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

কলমাকান্দায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৭ দেখা হয়েছে
কলমাকান্দায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১
কলমাকান্দায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। রবিবার সকালে ওই টাকার বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা—কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করলে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিন মিয়াকে সম্পৃক্ততার অভিযোগে আটক করে পুলিশ। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর