নিজস্ব প্রতিনিধিঃ কলমাকান্দা উপজেলায় শিক্ষা কর্মকতার্দের অবহেলায় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র—ছাত্রীদেও পড়ালেখায় হযবরল অবস্থা বিরাজ করছে। স্কুলে ছাত্র—ছাত্রী আসলেও শিক্ষকগণ আসেন দেরিতে। নেই কোনো নিয়ম কানুন, যে যেভাবে পারছে সেই ভাবে শিক্ষকতা করছেন। এমনেই একটি অভিযোগ উঠেছে চেংগ্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্র—ছাত্রী আসলেও শিক্ষকগণ আসেন দেরিতে। শিক্ষকদের এই অবহেলায় ছাত্র—ছাত্রী চলে যায় বাড়িতে। এমন অভিযোগ করেছেন ছাত্র অভিভাবক সুলেমান মিয়া। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ঘটিকায় চেংগ্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, ১ম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ১০ থেকে ১৫ জন ছাত্র ছাত্রী স্কুলে আসলেও কোনো শিক্ষক স্কুলে আসেনি। ১০ ঘটিকায় একজন বদলি শিক্ষক সুদীপ্তা কাকিডক এসে স্কুলের জাতীয় পতাকা উত্তোলন করেন। ১০.১৫ মিনিটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুম্মিতা চাম্বুগং এসে বলেন দুইজন শিক্ষক নিয়ে স্কুল চালাচ্ছি আসতে দেরি হয়েছে। স্কুলের সরকারি নিয়োম অনুয়ায়ী সকাল ৯.১৫ মিনিটে শিক্ষকগণ স্কুলে আসবে এবং ৪.১৫ মিনিটে স্কুল ছুটি হবে। শিক্ষকদের স্কুলে আসা যাওয়ার কোনো নিয়ম শৃঙ্খলা নেই। ১১১ জন ছাত্র—ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকগণ। এই নিয়ে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মোঃ মোশারফ হোসেন বলেন, আমার কোনো বক্তব্য নেই, যা পারেন তা করেন। জেলা শিক্ষা কর্মকতার্ মোহাম্মদ শহীদুল আজম বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।
Leave a Reply