1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

কলমাকান্দায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকা নিয়ে ক্ষোভ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৪ দেখা হয়েছে
কলমাকান্দায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকা নিয়ে ক্ষোভ
কলমাকান্দায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকা নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা- কলমাকান্দা উপজেলার ৭ নং কৈলাটি ইউনিয়নের বড় পারুয়া গ্রামের প্রায় ৫০ একর কৃষিজমি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের দাবি, বন্যার কারণে তাদের আবাদি জমির ব্যাপক ক্ষতি হলেও সরকারি সহায়তার তালিকায় অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদ পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের জন্য প্রথমদিকে প্রায় ১৮০ জন কৃষকের নামের তালিকা প্রস্তুত করা হয়। তবে পরবর্তীতে চূড়ান্ত তালিকায় মাত্র ৩৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে করে বাদ পড়া কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তালিকা থেকে বাদ পড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন– মোঃ মোস্তফা, কমল তালুকদার, মোঃ আরশাদ, মোঃ মোখলেছ মিয়া, মোঃ আব্দু ছোবান, মোঃ আলফাস মিয়া, মোঃ আজিজ, মোঃ ফেরদৌস মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ মোমেন, রুবেল মিয়া, আরমান, বাপ্পি মিয়া, আনিসুজ্জামান, সহ আরও অনেক কৃষক। ভুক্তভোগী কয়েকজন কৃষক জানান, বন্যার পানিতে তাদের ধান ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরও চূড়ান্ত তালিকায় নাম না থাকায় তারা হতাশ। তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করার দাবি জানান। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আওতায় আনা হোক।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর