1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ দেখা হয়েছে
কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতকলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলমাকান্দা প্রতিনিধিঃ কলমাকান্দায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো. শাহজাহান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়ক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ শিক্ষক—শিক্ষার্থী ও অভিভাবকরা। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর