1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

কলমাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯২ দেখা হয়েছে
কলমাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কলমাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সৈকত মিয়াঃ নেত্রকোণার কলমাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস—২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, মেডিকেল অফিসার (এমসিএইচ—এফপি) ডা. নিয়াজ মাহমুদুল হুদা পাঠান এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলক কুমার সিংহ। সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, জনসংখ্যা ব্যবস্থাপনা এবং পরিবার পরিকল্পনা সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর