1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কলমাকান্দায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ দেখা হয়েছে
কলমাকান্দায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
কলমাকান্দায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভাড়া বাসার একটি কক্ষের পেছনের দরজা থেকে মনির মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির মিয়া কলমাকান্দা সদরের পশ্চিম বাজার ড্রেইন পাড় এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুস সালামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে পুরাতন যন্ত্রপাতি টোকানোর কথা বলে বাড়ি থেকে বের হন মনির মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তার খোঁজখবর নিতে থাকেন। ঘটনাস্থল সূত্রে আরও জানা যায়, নিহত মনির মিয়া যে বাসায় থাকতেন সেটি কলমাকান্দা থানাধীন চানপুর রোডে উপজেলা সাব—রেজিস্ট্রি অফিসের দক্ষিণ পাশে অবস্থিত। ওই বাসার ভাড়াটিয়া সোমা রানী দেবনাথ গত ২০ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আটপাড়া থানাধীন শুনই এলাকায় একটি বিয়েবাড়িতে রান্নার কাজের জন্য ঘরে তালা দিয়ে চলে যান। পরবর্তীতে ২৭ জানুয়ারি দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে সোমা রানী দেবনাথ নিজ বাসায় ফিরে তালা খুলে ঘরের পেছনের দরজার কাছে গিয়ে দেখতে পান, দুই পাল্লাযুক্ত কাঠের দরজার ফাঁক দিয়ে মনির মিয়ার মাথা ঘরের ভেতরে ঢোকানো অবস্থায় রয়েছে এবং তার দেহের বাকি অংশ বাহিরে ঝুলে আছে। এ সময় তার চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ছুটে এসে দরজা খুলে মরদেহটি উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে দেখা গেছে মরদেহটি রিগর মর্টিস অবস্থায় রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দীক হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) সজল রায়সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর