1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

কলমাকান্দায় ভারতীয় পণ্যের বড় চালান জব্দ চোরাই পণ্যসহ নারী আটক

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮১ দেখা হয়েছে
কলমাকান্দায় ভারতীয় পণ্যের বড় চালান জব্দ চোরাই পণ্যসহ নারী আটক
কলমাকান্দায় ভারতীয় পণ্যের বড় চালান জব্দ চোরাই পণ্যসহ নারী আটক

শেখ শামীমঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ| এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নবীজা (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে| পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার একটি দল উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে|

অভিযান চলাকালে ওই এলাকার বাসিন্দা নবীজার বাড়িতে তল্লাশি চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য উদ্ধার করা হয়| তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে আরও কয়েকজন চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়| পরবর্তীতে আটককৃত নারী নবীজার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই এলাকার আরও একটি বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালায়| সেখান থেকেও অবৈধ উপায়ে বাংলাদেশে আনা বড় ধরনের চোরাচালান পণ্য উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ|

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামালসমূহ সীমান্ত দিয়ে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল| এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে কলমাকান্দা থানায় চোরাচালান মামলা দায়ের করা হয়েছে| আটককৃত নারীকে বৃহস্পতিবার দুপুরের দিকে নেত্রকোণা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে| একই সাথে মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে| এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিশেষ ও নিয়মিত অভিযান চলমান রয়েছে| অপরাধ দমনে এবং চোরাচালান রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবল¤^ন করছে| অপরাধী যেই হোক না কেন, পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না|” স্থানীয় সচেতন মহল পুলিশের এমন তৎপরতাকে ¯^াগত জানিয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় চোরাচালান পুরোপুরি বন্ধে নিয়মিত এ ধরণের অভিযান বজায় রাখার দাবি জানিয়েছে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর