1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কলমাকান্দায় শহীদ পরিবারগুলোর পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৫ দেখা হয়েছে
কলমাকান্দায় শহীদ পরিবারগুলোর পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল
কলমাকান্দায় শহীদ পরিবারগুলোর পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

শেখ শামীমঃ আসন্ন ২৮ মে পবিত্র ঈদুল আজহা। এই আনন্দঘন উৎসবকে সামনে রেখে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোণা—১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার বিশেষ দিকনির্দেশনায় গত জুলাই বিপ্লবে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে আত্মোৎসর্গকারী কলমাকান্দার চার সূর্যসন্তান— শহীদ মামুন, শহীদ আহাদুন, শহীদ মেহেদী ও শহীদ সোহাগের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও কুরবানির পশু পৌঁছে দেওয়া হয়েছে। ব্যারিস্টার কায়সার কামাল এমপির পক্ষ থেকে পাঠানো ঈদ উপহারের তালিকায় ছিল— কুরবানির খাসি, চাল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, দুধ, লবণ, সাবান ও মেহেদিসহ নানা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এর পাশাপাশি ঈদকে আনন্দময় করতে শহীদ চার পরিবারের ২৩ জন সদস্যের প্রত্যেকের জন্য পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, শার্ট, প্যান্ট ও থ্রি—পিসসহ মানসম্মত নতুন বস্ত্রসামগ্রী উপহার দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, শহীদ পরিবারগুলোর প্রতি গভীর ভালোবাসা, সম্মান ও নাগরিক দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল এমপি সবসময় তাঁদের খোঁজখবর রাখছেন। এরআগেও বিভিন্ন সময়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই পরিবারগুলোকে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নানা সহায়তা প্রদান করেছেন। উৎসবের দিনে যেন পরিবারগুলো নিজেদের একা বা অসহায় বোধ না করে, সেজন্যই ডেপুটি স্পিকারের মানবিক উদ্যোগ। ব্যারিস্টার কায়সার কামাল এমপির মহতী উদ্যোগের প্রশংসা করে স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষ জানান, যারা দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। ডেপুটি স্পিকারের মানবিক এই উদ্যোগ শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। উপহার সামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদদের স্বজনেরা। তারা ব্যারিস্টার কায়সার কামালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের জন্য প্রাণ দেওয়া সন্তানদের স্মরণে এমন সহমর্মিতা তাদের বুক জুড়িয়েছে বলে জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর