1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

কলমাকান্দায় ৪৮০ জনের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৩ দেখা হয়েছে
কলমাকান্দায় ৪৮০ জনের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কলমাকান্দায় ৪৮০ জনের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পবিত্র ঈদুল আযহা—২০২৬ উপলক্ষে অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার ইউএনও কনফারেন্স রুমে ৮ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয়ের দিক—নির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, মোট ৪৮০ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা নগদ অর্থ ও ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ৪০ জন ইমামকে ৫ হাজার টাকা করে এবং ৪০ জন মোয়াজ্জেমকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সমাজসেবক মজিবুর রহমান, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সমাজের অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর