কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ—গোষ্ঠীদের জন্য ছাগল বিতরণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২০ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান স্বাক্ষরিত পৃথক আদেশে একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত এবং ১১ জনকে বদলি করা হয়। অফিস সহকারী কাম—কম্পিউটার মুদ্রাক্ষরিক রাহাতুল্লাহকে সরকারি চাকরি আইন অনুযায়ী অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ তদন্তে তার বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানানো হয়। বদলিকৃত ব্যক্তিরা হলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. সারোয়ার জাহানকে কলমাকান্দা থেকে দুর্গাপুরে, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. দেলোয়ার হোসেন চৌধুরীকে দুর্গাপুর থেকে কলমাকান্দায়, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. সুরুজ আলীকে কলমাকান্দা থেকে মোহনগঞ্জে, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. সেকান্দর আলীকে মোহনগঞ্জ থেকে কলমাকান্দায়, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) হারুন অর রশিদকে কলমাকান্দা থেকে বারহাট্টায়, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) মো. হযরত আলীকে বারহাট্টা থেকে কলমাকান্দায়, এফ এ (এ/আই) সুলতান মাহমুদকে কলমাকান্দা থেকে পূর্বধলায়, এফ এ (এ/আই) সুমন মিয়াকে পূর্বধলা থেকে কলমাকান্দায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারেক হাসানকে মোহনগঞ্জ থেকে কলমাকান্দায়, ড্রেসার মো. শাহজাহান কবীরকে কলমাকান্দা থেকে পূর্বধলায় এবং ড্রেসার মো. মাহাবুব আলমকে পূর্বধলা থেকে কলমাকান্দায়। একই আদেশে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ১১ জন কর্মকর্তা ও কর্মচারীকে পারস্পরিক বদলি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল সরকারি অনুদান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
Leave a Reply