1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৪ দেখা হয়েছে
কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সোহরাব হোসেন লিংকন, ব্যবসায়ী মালিক সমিতির সদস্য সচিব সেলিম মিয়া, শিক্ষক একেএম শাজাহান কবীর, সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ আকন্দ ও ফখরুল আলম খসরু প্রমুখ। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলমাকান্দা থানা জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর