1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

গুরুত্বপূর্ণ সড়কে পানি—কাদা, ভোগান্তিতে পথচারী ও যানবাহন—সমাধানের আশ্বাস এলজিইডির

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮২ দেখা হয়েছে
গুরুত্বপূর্ণ সড়কে পানি—কাদা, ভোগান্তিতে পথচারী ও যানবাহন—সমাধানের আশ্বাস এলজিইডির
গুরুত্বপূর্ণ সড়কে পানি—কাদা, ভোগান্তিতে পথচারী ও যানবাহন—সমাধানের আশ্বাস এলজিইডির

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা—বরুয়াকোনা সড়কের চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত মাত্র ১৫০ গজ অংশে জলাবদ্ধতা এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য এই অংশে বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ছোট ছোট জলাশয়ের মতো রূপ নিয়েছে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পথচারীদের গায়ে পড়ছে। কোথাও কোথাও কাদা ও পানির কারণে হাঁটাচলা করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, উপজেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ইজিবাইক, রিকশা, সিএনজি, বাস ও ট্রাক চলাচল করে। হাট—বাজার, স্কুল—কলেজ, হাসপাতাল, উপজেলা পরিষদ ও থানায় যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যাটি কোনোভাবেই সমাধান হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কার করার পর থেকেই চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত অংশে পানি জমে থাকার প্রবণতা শুরু হয়। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণেই এই সমস্যা স্থায়ী রূপ নিয়েছে বলে ধারণা তাদের। কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার বলেন, “সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে এলজিইডির সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।” এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম জানান, সমস্যাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, “সড়কটির জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” ওই সড়কের বাসিন্দা আমিনুল আলম মতে “মাত্র ১৫০ গজ সড়কের দুর্ভোগ পুরো এলাকার মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এ সমস্যার স্থায়ী সমাধান মিলবে না।”

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর