1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

জনতার কাতারে ব্যারিস্টার কায়সার কামাল

  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ দেখা হয়েছে
জনতার কাতারে ব্যারিস্টার কায়সার কামাল
জনতার কাতারে ব্যারিস্টার কায়সার কামাল

কলমাকান্দা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬)কে কেন্দ্র করে নেত্রকোণা—১ (দুর্গাপুর—কলমাকান্দা) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী আমেজ। বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ প্রতীক) তার সাম্প্রতিক গণসংযোগ কর্মসূচিতে বিশাল জনসমুদ্র গড়ে তুলছেন।প্রচারণায় নেতা ও সাধারণ মানুষের মাঝে কোনো কৃত্রিম দূরত্ব ছিল না হাসি, আলিঙ্গন আর সরাসরি কথোপকথনে তিনি মিশে গেছেন ভোটারদের সঙ্গে। ভরসার নতুন অধ্যায়। শনিবার দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় পুরো এলাকা “ধানের শীষ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় ভোটাররা বলছেন, ব্যারিস্টার কায়সার কামালের মধ্যেই তারা আগামী দিনের সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের আশা খুঁজে পাচ্ছেন। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার পথসভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “পাহাড় আর সমতলের মানুষের মাঝে কোনো বিভেদ থাকবে না। গারো, হাজং, বাঙালি সবাই মিলে আমরা একটি ‘রেইনবো স্টেট’ অর্থাৎ বৈষম্যমুক্ত, সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তুলব।” তিনি এই যাত্রাকে মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। এই আসনে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান (লাঙ্গল) এবং খেলাফত মজলিসের গোলাম রব্বানী (রিকশা) প্রতিদ্বন্দ্বিতা করলেও, মাঠপর্যায়ে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে বিএনপির সক্রিয় কর্মী—সমর্থকদের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের উৎসাহ তাকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রেখেছে। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকায় নেত্রকোণা—১ আসনে এখন উত্তেজনা ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে। ভোটাররা একতা, দুর্নীতিমুক্তি ও সকলের উন্নয়নের বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর