1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

জমি দখলের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, পূর্বধলা উপজেলার প্রবীণ বিএনপি নেতা, কিউ. জেড. এম. রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮০ দেখা হয়েছে
জমি দখলের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, পূর্বধলা উপজেলার প্রবীণ বিএনপি নেতা, কিউ. জেড. এম. রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার
জমি দখলের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, পূর্বধলা উপজেলার প্রবীণ বিএনপি নেতা, কিউ. জেড. এম. রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলার প্রবীণ বিএনপি নেতা ও শিক্ষাবিদ কিউ. জেড. এম. রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার তাঁর বিরুদ্ধে প্রকাশিত জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকসহ কয়েকটি গণমাধ্যমে “বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি। সোমবার (১৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার বলেন, সংবাদে তাঁর বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমি কোনো সরকারি জমি দখল করিনি বরং দীর্ঘ সময় আগে আইনগতভাবে ক্রয়কৃত নিজের রেকর্ডিও জমির সীমানার মধ্যেই নির্মাণকাজ পরিচালনা করছি। এখানে সরকারি কোনো জমি দখলের প্রশ্নই ওঠে না।” প্রবীণ এই শিক্ষক ও রাজনীতিক আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে গণমাধ্যমে ভুল তথ্য সরবরাহ করেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়ে বলেন, সঠিক তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তিনি আইন ও বিধিবিধান মেনেই নিজের জমিতে কাজ করছেন বলেও দৃঢ়ভাবে ব্যক্ত করেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের যথাযথ তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর