জীবন দর্শন সঙ্গী বলতে
একাকিত্ব, মৃত্যু শূন্যতা
একাকিত্বের নির্যাস একটি কবিতা
সত্যি কি ভুল ভেবে নিও অল্প।
অনুভূতিতে বিরাজমান শূন্যতা
স্বপ্নের নাম অস্থিতিশীল অস্থিরতা রহস্যময় একটি ছবি
একটি গল্প স্বপ্ন ভঙ্গে ফিরে আসে বাস্তবতা।
দিন পোরালেই অতীত নাম হয় ইতিহাস
ধন সম্পদ হয় অর্থনীতি, হিসাব বিজ্ঞান,
পাওয়া না পাওয়ার শূন্য হয় ধ্যান—জ্ঞান,
জবিন দর্পণে মৃত্যুই যার একমাত্র প্রমাণ।
Leave a Reply