1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ডেপুটি স্পিকারের উদ্যোগে ফিরল হাসপাতালের সোলার আলো

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে
ডেপুটি স্পিকারের উদ্যোগে ফিরল হাসপাতালের সোলার আলো
ডেপুটি স্পিকারের উদ্যোগে ফিরল হাসপাতালের সোলার আলো

কলমাকান্দা প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় পাঁচ বছর পর সচল হলো কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার বিদ্যুৎ ব্যবস্থা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির উদ্যোগে সংস্কার কাজ শেষে রোববার (৭ জুন) দুপুরে সোলার প্যানেল ব্যবস্থার উদ্বোধন করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোলার প্যানেল অকেজো থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ অন্ধকারে নিমজ্জিত থাকত। এতে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে রাতে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী এবং শ্বাসকষ্টজনিত রোগীদের নেবুলাইজারসহ বিভিন্ন জরুরি সেবা প্রদানে নানা সমস্যা দেখা দিত। হাসপাতালে কার্যকর কোনো জেনারেটর না থাকায় বিদ্যুৎ চলে গেলে বিকল্প বিদ্যুতের একমাত্র ভরসা ছিল সোলার ব্যবস্থা। কিন্তু সেটিও দীর্ঘদিন অচল থাকায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। রোববার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসাধীন রোগী হোসনে আরা, রুপসানা বেগম ও মাজেদা বেগম লাল ফিতা কেটে সোলার বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তারা হাসপাতালের দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, “দীর্ঘদিন ধরে সোলার ব্যবস্থার একটি বড় অংশ অকেজো ছিল। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির আন্তরিক উদ্যোগে এটি সংস্কার ও পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোর ব্যবস্থা নিশ্চিত হবে এবং রোগীরা আরও উন্নত সেবা পাবেন।” কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম বলেন, “সোলার প্যানেল দীর্ঘদিন অচল থাকায় বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল এলাকায় অন্ধকার নেমে আসত। এতে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীরা ভোগান্তিতে পড়তেন। ডেপুটি স্পিকারের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়েছে। তবে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের জন্য দ্রুত একটি কার্যকর জেনারেটর চালুর প্রয়োজন রয়েছে।” স্থানীয় সচেতন মহল বলছে, সোলার ব্যবস্থা সচল হওয়ায় তাৎক্ষণিক সমস্যা অনেকটাই দূর হলেও দীর্ঘমেয়াদে হাসপাতালের জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে একটি আধুনিক জেনারেটর স্থাপন জরুরি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর