1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ কথা বললেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা

  • আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ দেখা হয়েছে
দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ কথা বললেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা
দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ কথা বললেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা

কলমাকান্দা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা এলাকায় আয়োজিত এই বৈঠকে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। উঠান বৈঠকে আদিবাসী নারী-পুরুষ, হাজং সম্প্রদায়ের সদস্যসহ বাঙালি মা ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা নিজেদের অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচার প্রাপ্তির প্রত্যাশার কথা তুলে ধরেন। অনেক নারী ভোটার বলেন, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করতে পারে-এমন রাষ্ট্র ব্যবস্থাই তাদের আকাঙ্ক্ষা। বৈঠকে ব্যারিস্টার কায়সার কামালের রাজনৈতিক দর্শন তুলে ধরে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকারই ধানের শীষ প্রতীকের মূল ভিত্তি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও আদিবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয়রা জানান, নারীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এমন উঠান বৈঠক তাদের কথা বলার সুযোগ তৈরি করেছে। এতে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বাড়ছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি হচ্ছে। উঠান বৈঠকের আয়োজকরা জানান, জনগণের ঐক্যই আগামীর পরিবর্তনের শক্তি-এই বিশ্বাস থেকেই ধারাবাহিকভাবে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর