1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

দুর্গাপুরে বন্য হাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম শুরু

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৬ দেখা হয়েছে
দুর্গাপুরে বন্য হাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম শুরু
দুর্গাপুরে বন্য হাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম শুরু হয়েছে| আজ সোমবার উপজেলার দাহাপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়ি সীমান্তবর্তী সড়কের পাশে স্ট্রিটলাইটগুলোর উদ্বোধন করা হয়| জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে|

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড়ি এ জনপদের মানুষ বন্যহাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন| প্রায়ই সীমান্ত পেরিয়ে ১৭ থেকে ৩০টি হাতির দল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়| বন্যহাতির দল কৃষকের বোরো খেত, আম, কাঁঠাল ও কলার বাগান নষ্ট করার পাশাপাশি মাঝেমধ্যে ঘরবাড়িও ভেঙে ফেলে| হাতির আক্রমণে এ এলাকায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে| সবশেষ গত ৫ মে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভবানিপুর এলাকায় বন্যহাতির আক্রমণে পার্থ রাংসা নামের এক যুবক নিহত হন|

এ ঘটনার পর এলাকার মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ডেপুটি স্পিকার সোলার স্ট্রিটলাইট স্থাপনের নির্দেশ দেন| উদ্বোধনী অনুষ্ঠানে নিহত পার্থ রাংসার পিতা আনুষ্ঠানিকভাবে সোলার স্ট্রিটলাইট স্থাপনের উদ্বোধন করেন| উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী নেতা অঞ্জন চিসাম বলেন, “হাতির আক্রমণে যুবকের মৃত্যুর পর আমাদের প্রিয় নেতা ডেপুটি স্পিকার মহোদয় তাৎক্ষণিক প্রতিরোধের উদ্যোগ নেন| আজ আমরা ২০টি সোলার স্ট্রিটলাইট পেয়েছি| আলোর কারণে হাতি সাধারণত লোকালয়ে প্রবেশ করতে ভয় পায়|

তবে বিস্তীর্ণ সীমান্ত এলাকার জন্য এটি যথেষ্ট নয়, আগামী কয়েক মাসের মধ্যে আরও লাইট স্থাপনের দাবি জানাচ্ছি আমরা|” স্থানীয় বাসিন্দা চামেলা সাংমা ও মো. জাফর আলী জানান, ধান পাকলে বা কাঁঠাল পাকার মৌসুমে হাতির আক্রমণ বেড়ে যায়| প্রতিদিন রাতেই হাতির দল এসে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করে| সোলার লাইট স্থাপন হওয়ায় এখন এলাকার মানুষ কিছুটা ¯স্বস্তিতে ঘুমাতে পারবেন এবং হাতির আক্রমণ থেকে রক্ষা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন| দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের স্ট্রিটলাইট স্থাপন কাজ বাস্তবায়ন করে| উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর