1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৪ দেখা হয়েছে
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস—২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উদ্যোগে বিচার বিভাগ দুর্গাপুর চৌকি আদালত এ দিবস উদযাপনের আয়োজন করে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে দুর্গাপুর চৌকি আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র সিভিল জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. রফিকুল ইসলাম। সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ, আইনজীবী, সেবা গ্রহীতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। এরপর একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, অসহায় ও দুস্থ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ সেবার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান, দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালি হাসান কলি, দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্য সচিব সৈকত সরকার, প্রবীণ আইনজীবী শাহনেওয়াজ আকঞ্জি, এডভোকেট সুরঞ্জন দাস, শহিদুল ইসলাম রেণু, আনোয়ার হোসেন আনসারি, এডভোকেট শরবিন্দু শেখর রায়, অ্যাডভোকেট সেলিম মৃধা, সাংবাদিক রাজেশ গৌড়, সাংবাদিক আনিসুল হক সুমন, সাংবাদিক আল আমিন হাওলাদার, ব্র্যাকের প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বেলুন ও পায়রা উড়িয়ে শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতীকী বার্তা প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মাঝে এক ভিন্ন আবহ সৃষ্টি করে। বক্তারা আরও বলেন, লিগ্যাল এইড কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো মানুষ অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর