1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

দুর্গাপুরে মাদকসহ নারী আটক: কারাদণ্ড ও জরিমানা

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ দেখা হয়েছে
দুর্গাপুরে মাদকসহ নারী আটক: কারাদণ্ড ও জরিমানা
দুর্গাপুরে মাদকসহ নারী আটক: কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদককান্ডে জড়িত থাকার ঘটনায় জহুরা খাতুন (৪৫) নামে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার জহুরা খাতুনের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, উদ্ধারকৃত মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর