1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক এর বিরুদ্ধে অনাস্থা ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭০ দেখা হয়েছে
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক এর বিরুদ্ধে অনাস্থা ও প্রতিবাদ সমাবেশ
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক এর বিরুদ্ধে অনাস্থা ও প্রতিবাদ সমাবেশ

মোনায়েম খানঃ জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এর বিরুদ্ধে গত মাসে দুর্গাপুর নির্বাহী কর্মকর্তার বরাবরে মেম্বারদের অনাস্থা দিয়েছেন। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর প্রতিবাদে বুধবার দুপুরে পরিষদের সামনে এ প্রতিবাদ সমাবেশ করছে মেম্বার ও সুবিধা বঞ্চিতরা। অভিযোগ উঠেছে তিনি দীর্ঘ দিন ধরে পরিষদের দায়িত্বে থেকে মেম্বারদের সাথে কোনো সমন্বয় না করে টিআর,কাবিখা ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তাসহ পরিষদের সকল কাজ ৭ ও ৫ দিয়ে নিজের মতো চালিয়ে যাচ্ছেন। মাসে দুই একদিন পরিষদে আসেন। মেম্বারদের সাথেও কোন সমন্বয় করেন না। ইউনিয়ন এর আওতায় জন্ম—মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট থেকে সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। এই নিয়ে পরিষদের সামনে মহিলা ইউপি সদস্য সখিনা আক্তার এর নেতৃত্বে মেম্বার ও সুবিধাভোগীদের নিয়ে ইউনিয়ন প্রশাসক বিজন কান্তি ধর এর বিরুদ্ধে পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। এ—সময় উপস্থিত ছিলেন ইউপি, সদস্য বাচ্চু মেম্বার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আহসন ফারুক, বিএনপি নেতা কামাল মিয়া, সুবিধাভোগী ঝানজাইল গ্রামের মাসুদ রানা, নাগরপুর গ্রামের আবদুল কাদির, ভাউরতলা গ্রামের সোনা মিয়া, কৈলাটি গ্রামের মুসা মিয়া, পুকুরিয়া গ্রামের শফিক মিয়াসহ অনেকেই প্রতিবাদ করছে। এই নিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক বিজন কান্তি ধর জানান এটা আনন্দের খবর আমি অনেক দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বলতেছি আমাকে সরিয়ে নতুন প্রশাসন দেওয়ার জন্য, এই কথা তিনি জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর