1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

দুর্গাপুর প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬০ দেখা হয়েছে
দুর্গাপুর প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
দুর্গাপুর প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে মূলহোতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে পৌর শহরের তেরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে বাসার সামনে বের হন ওয়াহিদুল ইসলাম। এ সময় প্রতিবেশী নুর মোহাম্মদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ওয়াহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নুর মোহাম্মদ। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পুলিশ রাতেই নুর মোহাম্মদের বাসা থেকে মা নুরনাহার ও তার বোন জামাই মাজেদুলকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে রাতেই ভোর রাতে নেত্রকোণা জেলার মালনী এলাকা থেকে ঘাতক নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে ও এ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। অভিযুক্ত নুর মোহাম্মদ তেরী বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, এ ঘটনায় দুর্গাপুর থানায় নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। ইতোমধ্যে ঘটনার মূল হোতা নুর মোহাম্মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর