দেলোয়ার হোসেন মাসুদঃ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল আটক করেছে। অভিযানে কোনো ব্যক্তি আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)—এর নলুয়াপাড়া বিওপির ৫ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৬২/এসপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ২নং লেংগুড়া ইউনিয়নের ফালুয়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসি ব্ল্যাক ব্র্যান্ডের ১৭ বোতল ও আইস ভদকা ০৮ বোতল মদসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারি বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে। এ বিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)—এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply