1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

নেশার টাকার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের জন্মদাতা বাবাকেই রক্তাক্ত করল মাদকাসক্ত ছেলে

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৭ দেখা হয়েছে
নেশার টাকার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের জন্মদাতা বাবাকেই রক্তাক্ত করল মাদকাসক্ত ছেলে
নেশার টাকার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের জন্মদাতা বাবাকেই রক্তাক্ত করল মাদকাসক্ত ছেলে

শেখ শামীমঃ সন্তানের প্রথম আশ্রয় যে বাবার হাত, সেই হাতেই উঠল ধারালো দা। নেশার টাকার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের জন্মদাতা বাবাকেই রক্তাক্ত করল মাদকাসক্ত এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কালিহালা গ্রামে। হামলায় গুরুতর আহত বৃদ্ধ বাবা আবু হাশেম (৬৫) বর্তমানে চিকিৎসাধীন। এদিকে, ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্ত ছেলে ইমামুলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালিহালা গ্রামের বাসিন্দা আবু হাশেমের ছেলে ইমামুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। গত ৭ মে রাত আনুমানিক ১০টার দিকে ইমামুল তুচ্ছ কারণে তার স্ত্রীকে বেধড়ক মারধর করতে শুরু করে। এসময় বৃদ্ধ বাবা আবু হাশেম এগিয়ে এসে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে ইমামুল। একপর্যায়ে ঘর থেকে দা নিয়ে বাবার ওপর হামলার চেষ্টা চালায় সে। বাবা নিজেকে রক্ষা করতে ঘরের টিনের আড়ালে সরতে চাইলেও শেষ রক্ষা হয়নি। পাষণ্ড ইমামুলের দায়ের কোপ বসতঘরের টিন ভেদ করে বৃদ্ধ বাবার বাম হাতের দুই আঙুলে গিয়ে লাগে। এতে আঙুল দুটি মারাত্মকভাবে জখম হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সন্তানের এমন নিষ্ঠুর আচরণ সইতে না পেরে ন্যায়বিচারের আশায় কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পিতা আবু হাশেম। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কলমাকান্দা থানার উপ—পরিদর্শক (এসআই) আবু তাহেরের নেতৃত্বে পুলিশি অভিযানে অভিযুক্ত ইমামুলকে আটক করা হয়। রবিবার (১০ মে) দুপুরে আটককৃত ইমামুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দোষ স্বীকার ও অপরাধের ভয়াবহতা বিবেচনায় বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশো টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পরপরই তাকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার উপ—পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, “পিতার লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুততার সাথে অভিযান চালিয়ে আসামিকে আটক করি। সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন এবং বিধি অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।” ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো একটি পরিবারের সুখ—শান্তি কেড়ে নিচ্ছে। এলাকাবাসীর দাবি, শুধু প্রশাসনিক সাজা নয়, মাদক নির্মূলে পরিবার, সমাজপতি, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর