1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ দেখা হয়েছে
পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার
পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা। বুধবার দিনব্যাপী এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। প্রচারণাকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ ভোটারদের গণভোটে অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়। একটি প্রচার গাড়িতে করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এ কার্যক্রম চালানো হয়। জুলাই আন্দোলনে কলমাকান্দা উপজেলার নেতৃত্বদানকারী জহিরুল ইসলাম মামুনের নেতৃত্বে আয়োজিত এই প্রচারণায় আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সুযোগ এসেছে। দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলমাকান্দায় বিভিন্ন সংগঠন ও শ্রেণি—পেশার মানুষ গণভোটকে কেন্দ্র করে প্রচারণা ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর