1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

পাপ ও রক্তপিপাসু জোঁক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ দেখা হয়েছে
Poet Nazmul Hasan Emon
Poet Nazmul Hasan Emon

পাপ ও রক্তপিপাসু জোঁক

নাজমুল হাসান ইমন

আমিইতো আজন্ম পাপী
অথচ নিজে অন্যের পাপ মাপি।
কুকুর-শৃগাল-শুকরের ইতিহাসে
লুকায় বিদঘুটে কিছু অন্ধকার রাতের স্মৃতিচিহ্ন
লুকিয়ে রাখি বন্য হিংস্রতা।

যা তোমার, তাঁর, আমার মধ্যে একান্তই গোপন।

ঈশ্বর এবঙ সময়কে দোষারূপ করে
বে-খেয়ালীপনায় নিরন্তর বাড়ে
আমার অদৃশ্য পাপাত্মার শরীর
যা সুমুজ্জ্বল, স্পষ্ট এবং চিরন্তন সাক্ষী
আমি নিজেই।

তোমার, তাঁর, আমার মুখ মুখোশে ঢাকা থাকে
অন্ধকারে কেউ কাউকে চিনতে পারি না।
অন্ধের মতো হামাগুড়ি দিয়ে-
পাড়ি দেই জীবন নদীর কয়েকশত বাঁক

স্রোতের  অনুকূলে সকলেই ভীড় করি।
জীবন সীমান্তে সমুদ্রের লবণাক্ত তটে এসে
সফেদ ফেনায় একে অন্যকে জড়িয়ে ধরি।

আমি বলছি না, তুমি কিংবা সে পাপী
পাপতো আমার চেতনায়-
রক্তপিপাসু জোঁকের মতো হৃষ্টপুষ্ট।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর