1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

পূর্বধলায় গ্রাম আদালতের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন প্রশাসনিক কর্মকর্তা শহিদুল আলম মামুন

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৭ দেখা হয়েছে
পূর্বধলায় গ্রাম আদালতের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন প্রশাসনিক কর্মকর্তা শহিদুল আলম মামুন
পূর্বধলায় গ্রাম আদালতের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন প্রশাসনিক কর্মকর্তা শহিদুল আলম মামুন

পূর্বধলা প্রতিনিধিঃ তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দিতে এবং গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল রাখায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন জনাব মো: শহিদুল আলম মামুন। তিনি উপজেলার ৮নং বিশকাকুনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। রোববার (১৭ মে) পূর্বধলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গ্রাম আদালতের সামগ্রিক কার্যক্রমে বিশেষ দক্ষতা ও সাফল্য প্রদর্শনের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান—এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:বদিউজ্জামান বাদল, উপজেলা কো—অর্ডিনেটর (গ্রাম আদালত)। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভাপতির বক্তব্যে তাসনীন জাহান বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম বড় মাধ্যম। শহিদুল আলমের মতো নিষ্ঠাবান কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনের মাধ্যমে এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করছেন। এই পুরস্কার অন্যদেরও উৎসাহিত করবে।” পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় জনাব মো: শহিদুল আলম বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। এই সম্মাননা শুধু আমার নয়, বরং বিশকাকুনী ইউনিয়ন পরিষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামীতে জনসেবায় নিজেকে আরও উৎসর্গ করতে চাই।”

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর