1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১১ দেখা হয়েছে
পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার
পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণার পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজার সংলগ্ন সেতুর নিকটে স্থানীয় এলাকাবাসী সোমবার (২৯ জুন) সকালে কালিহরকান্দা নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ দেখতে পায়। পরে তা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো ইট দিয়ে ফেলে দেয়া নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর