1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ দেখা হয়েছে
পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণ
পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণ

পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তবে এবারের আয়োজনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগুএর পুষ্পস্তবক অর্পণ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পূর্বধলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনায় তরুণ আওয়ামী লীগ নেতা অমানুর রশিদ খান জুয়েল সমর্থিত একটি অংশ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ায় কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে দলীয় ব্যানার নিয়ে আসতে দেখা যায়নি। তবে রাতের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে দলটির নামে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে পূর্বধলা সদরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে উপস্থিত সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর