1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮৭ দেখা হয়েছে
পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলা রৌশনারা রোডে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু হুজাইফা লিখিত বক্তব্যে জানান, ২০ মে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত ওপেন ডাক কার্যক্রম চলাকালে বিএনপির কিছু নেতাকর্মী ও সদ্য বহিষ্কৃত দলীয় কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে জামায়াতের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হামলায় আহতদের মধ্যে আগিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি একেএম মাহফুজুর রহমান গুরুতর আহত হয়ে অস্ত্রপাচার করিয়েছেন। এছাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হানিফ উদ্দিন, বৈরাটি ইউনিয়ন আমির আবুল হাসনাত, খলিশাউর ইউনিয়ন সেক্রেটারি শাফিউল্লাহসহ আরো কয়েকজন আহত হন। ঘটনার পরও হামলাকারীরা তাদের তৎপরতা অব্যাহত রাখে। আহত নেতাকর্মীরা যখন নিজ নিজ এলাকায় ফিরছিলেন, তখন আগিয়া বাজার এলাকায় আবারো তাদের ওপর হামলা চালানো হয়। একইসঙ্গে গুরুতর আহত একেএম মাহফুজুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সংশ্লিষ্টতার অভিযোগও উত্থাপন করা হয়। লিখিত বক্তব্যে আরো বলা হয়, পরবর্তীতে জামায়াতে ইসলামী আগিয়া ইউনিয়ন ওলামা বিভাগের সহ—সভাপতি মাওলানা আবু সালেহ সোহাগের মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে দাবি করে জামায়াত নেতারা বলেন, পরে পরিকল্পিতভাবে এ ঘটনার দায়ও জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা, নেতাকর্মীদের ওপর হামলা—হুমকি বন্ধ করা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেত্রকোনা—৫ (পূর্বধলা) আসনের এমপি মাছুম মোস্তফা, জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিছ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু হুজাইফা, কর্মপরিষদ সদস্য বোরহান উদ্দিন, সদর ইউনিয়ন সেক্রেটারি আবু হানিফসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর