1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পূর্বধলায় রাস্তার পাশ থেকে ছাগল চুরি করতে গিয়ে গ্রেফতার ৩

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৬ দেখা হয়েছে
পূর্বধলায় রাস্তার পাশ থেকে ছাগল চুরি করতে গিয়ে গ্রেফতার ৩
পূর্বধলায় রাস্তার পাশ থেকে ছাগল চুরি করতে গিয়ে গ্রেফতার ৩

পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় রাস্তার পাশে বেঁধে রাখা তিনটি ছাগল চুরির ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি ছাগলও উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সকালে উপজেলার ধলামুলগাঁও এলাকায় চুরির ঘটনাটি ঘটে।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন নেত্রকোণা সদর উপজেলার মাহমুদপুর এলাকার রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি এলাকার সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর (প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন) এলাকার রবিন মিয়া (২১)। পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ধলামুলগাঁও এলাকার এক ব্যক্তি তার বাড়ির সামনে পাকা সড়কের পাশে ঘাস খাওয়ানোর জন্য তিনটি ছাগল খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে তিনি দেখেন ছাগলগুলো নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। পরে নেত্রকোণা সদর উপজেলার ছেঙ্গারমোড় এলাকা থেকে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে চুরি হওয়া তিনটি ছাগল উদ্ধার করা হয়েছে। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার তিন আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর