1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে দুই শিশু আইসোলেশনে

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৭ দেখা হয়েছে
পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে দুই শিশু আইসোলেশনে
পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে দুই শিশু আইসোলেশনে

পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে ৪ মাস বয়সী শিশু মাহাদীকে সর্দি, জ্বর ও শরীরে ঘামাচির মতো র্যাশ নিয়ে হাসপাতালে আনা হয়। অন্যদিকে, বিকেলে আগিয়া ইউনিয়ন থেকে মাত্র ২২ দিন বয়সী শিশু আয়েশা নুরকেও একই ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকদের পরামর্শে দুই শিশুকেই বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার জানান, ভর্তি হওয়া শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা প্রকৃতপক্ষে হামে আক্রান্ত কি না। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর