1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক

  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮২ দেখা হয়েছে

এ কে এম আব্দুল্লাহঃ অভিনব কায়দায় জুতার ভিতর লুকিয়ে মাদক পাচারকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ —দুর্গাপুর সড়কে অভিযান চালিয়ে ৪ হাজার ৭শত ৫০ পিছ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (৪ মে) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম (৪ মে) বিকেলের দিকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ—বিরিশিরি —দুর্গাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় জুতার ভিতর লুকিয়ে মাদক পাচারকালে ৪ হাজার ৭শত ৫০পিছ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী সম্পর্কে মামা— ভাগ্নে। তারা হলেন, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৩) ও একই ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ রমজান আলী (৩২)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর