পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ১৩ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ| শনিবার (২৭ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|গ্রেফতার ব্যক্তি উপজেলার আগিয়া ইউনিয়নের ˆকলাটি গ্রামের সজিত মিয়া (৩০)| তিনি মৃত বছির শেখের ছেলে| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজিত মিয়া মাদকাসক্ত| কয়েক মাস আগে সজিত তার নিজের গর্ভধারিনী মাকেও ধর্ষণের চেষ্টা চালায়| পরে তার মা তাকে ছেড়ে চলে যায়| প্রায় ছয় মাস আগে সজিতের স্ত্রীও তাকে ছেড়ে চলে যান| এরপর থেকে তার তিন মেয়ে বাবার সঙ্গেই বসবাস করছিল| ভুক্তভোগী বড় মেয়ে; অপর দুই মেয়ের বয়স ১০ ও ৬ বছর| পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিত মিয়া নিজ ঘরে তার ১৩ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন| এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন| স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়| পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ গিয়ে সজিতকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী শিশুকে পুলিশ হেফাজতে নেয়| পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে| অভিযুক্ত সজিত মিয়াও জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি ¯^ীকার করেছেন| পরিবারের অন্য কোনো সদস্য পাশে না থাকায় শনিবার ভুক্তভোগীর এক প্রতিবেশী চাচা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন| পরে পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন| পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে| ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে| আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে| উল্লেখ্য, চলতি বছরের ১৩ মে একই উপজেলার আরেকটি ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরী তার ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে| ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযুক্ত শফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়|
Leave a Reply