পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে| এ সময় আবু সাঈদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়| বুধবার (২৪ জুন) শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ| পুলিশ জানায়, দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহে অবৈধ মদ পাচারের তথ্যের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়| তল্লাশিকালে সিএনজিতে থাকা ৩৬ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়| প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু সাঈদ পুলিশকে জানান, দুর্গাপুরের মিজান নামে এক ব্যক্তি তার কাছে এসব মদ তুলে দেন| পরে তিনি ময়মনসিংহে রাজন নামে এক ব্যক্তির কাছে সেগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল| শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ বিদেশি মদের একটি চালান শ্যামগঞ্জ হয়ে ময়মনসিংহে নেওয়া হবে| খবর পাওয়ার পরপরই জারিয়া মোড়ে অভিযান চালিয়ে মদগুলো জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়|” তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|
Leave a Reply