1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

“পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল” মতবিনিময় সভায় এমপি মানসুরা

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩৮ দেখা হয়েছে
“পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল” মতবিনিময় সভায় এমপি মানসুরা
“পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল” মতবিনিময় সভায় এমপি মানসুরা

নিজস্ব প্রতিনিধিঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম—সাধারণ সম্পাদক মানসুরা আক্তার বলেছেন, “পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল, এখনও আছে। ১৭ বছর আগে পূর্বধলা যেমন ছিল, এখনও তেমনই আছে। এখানে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এমনকি একটু আগেও বাসা থেকে বের হয়ে আমাকে পঁচা পানি ও ড্রেন পার হয়ে এখানে আসতে হয়েছে।” সোমবার (২৫ মে) দুপুর ২টায় নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থাকার প্রত্যয় ব্যক্ত করে এমপি মানসুরা আক্তার বলেন, রাজনীতির হিসাব—নিকাশের বাইরে গিয়ে এ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি এমপি হয়েছি সম্পদশালী হওয়ার জন্য নয়। আমার কাছে যতটুকু দায়িত্ব এসেছে, তা সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে চাই। আপনাদের জন্য কতটুকু করতে পারব জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ অঞ্চলের মানুষের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করে যাবো এবং উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সাথে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পূর্বধলা উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিকরা উপজেলার ভঙ্গুর রাস্তা—ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও চুরি—ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধ, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ‘পূর্বধলা পৌরসভা’ বাস্তবায়নের দাবি ও মতামত তুলে ধরেন।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম—সাধারণ সম্পাদক জিএম ফকরুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল, যুগ্ম—সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, দিনকালের প্রতিনিধি ইমরান মিয়া, মানবজমিনের উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক নজরুল ইসলাম, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, আজকের খবরের প্রতিনিধি সাইফুল্লাহ মানসুর, আজকের আরবানের বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজিব প্রমুখ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ—সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম—আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, ছাত্রদলের যুগ্ম—আহ্বায়ক সুলেমান কবির পাপ্পু, যুবদল নেতা আব্রাহাম লিংকন, মহিলা নেত্রী সুমি আক্তার, ভোরের সময় অনলাইনের শাহীন খন্দকার এবং সাংবাদিক মুজিবুর রহমান, আমিনুল হক ও তুষার দত্তসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর