1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধসহ চোরাকারবারি গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ দেখা হয়েছে
শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধসহ চোরাকারবারি গ্রেপ্তার
শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধসহ চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ মো. আনোয়ার হোসেন (২৬) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝাঞ্জাইল বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার উত্তর নয়াগাঁও গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, অভিযানে মেসার্স খোরশেদ ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে শুকনাকুড়ি ছোট ব্রিজের ওপর অবস্থানরত আনোয়ার হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে তার হেফাজত থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতর থেকে এক হাজার ৯০০ পাতা ভারতীয় ঔষধ জব্দ করা হয়, যার মধ্যে ৬৫০ পাতা ‘জেস্টাভিটাল’ এবং ১ হাজার ২৫০ পাতা ‘ক্যালেইড—ডি প্লাস’ ট্যাবলেট রয়েছে। জব্দ করা ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। দুর্গাপুর থানার উপ—পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে ঔষধ এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর