1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে কলমাকান্দায় কর্মপরিকল্পনা সভা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১২ দেখা হয়েছে
৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে কলমাকান্দায় কর্মপরিকল্পনা সভা
৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে কলমাকান্দায় কর্মপরিকল্পনা সভা

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার দুপুরে উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসন, ¯স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা বিভাগ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন| সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে| তারা আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুধু একটি ¯স্বাস্থ্য কর্মসূচি নয়, এটি শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ| এ কর্মসূচি সফল করতে সেচ্চসেবককর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীদের সম্মেলিতভাবে কাজ করতে হবে| সভায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়| পাশাপাশি ক্যাম্পেইনের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| উপজেলা ¯স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সোহরাব হোসাইন লিংকন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমূখ| সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হবে এবং উপজেলার কোনো শিশুই এ সেবা থেকে বঞ্চিত হবে না|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর