স্টাফ রিপোর্টারঃ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নেতাকমীর্দের সঙ্গে নিয়ে তিনি বিএনপির সহ—সাধারণ সম্পাদক জহুর প্রদেশ মালশিয়া মিজানুর চৌধুরী’র সঙ্গে সেীজন্য সাক্ষাৎ বরেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মধ্য দিয়ে এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষাৎকালে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আমরা সকলে মিলে—মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় নেত্রকোণা ৩ আসন গড়ে তুলবো। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।’ তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোরভাবে নির্দেশ দেন, বিএনপিসহ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের সহিংস বা উসকানিমূলক আচরণ না করা হয়। পরবর্তীতে তিনি বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নেন। বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দল—মত নির্বিশেষে কেন্দুয়া আটপাড়া সকল মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় কেন্দুয়া আটপাড়া গড়ে তোলা।’ সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক ভাইসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply