1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

কেন্দুয়ায় নানা কর্মসূচিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ দেখা হয়েছে
কেন্দুয়ায় নানা কর্মসূচিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কেন্দুয়ায় নানা কর্মসূচিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কোহিনূর আলমঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের মতো নেত্রকোণার কেন্দুয়ায় নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে কেন্দুয়া পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, কেন্দুয়া থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তখন। একুশের ভোরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। যদিও দিবসটি সরকারি ছুটির দিন। তথাপি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়। উল্লেখ্য ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন ছাত্রসমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে। আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিকসহ নাম না জানা আরও অনেকে শহিদ হোন। তাঁদের আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এবং ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর