1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বারহাট্টায় নবাগত ইউএনও সেলিনা আক্তারের যোগদান

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৩ দেখা হয়েছে
বারহাট্টায় নবাগত ইউএনও সেলিনা আক্তারের যোগদান
বারহাট্টায় নবাগত ইউএনও সেলিনা আক্তারের যোগদান

বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রোববার যোগদান করেছেন সেলিনা আক্তার। সদ্য বিদায়ী ইউএনও মোছাঃ জিনিয়া জামানের স্থলে রবিবার বারহাট্টা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী আব্দুল বাতেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নূরুল আমিন, রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুল রহমান রাজু। এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার পদে এটি তার দ্বিতীয় কর্মস্থল। এর পূর্বে তিনি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা টাঙ্গাইল। নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান, সকলের সহযোগিতায় বারহাট্টা উপজেলার সার্বিক উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করবেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর