ওমর ফারুক আহম্মদঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সিংধা ইউনিয়নের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে| রাস্তাটিতে স্থানে স্থানে বিশাল গর্ত বর্ষাকালে রাস্তাটি কাঁদা ও পানিতে ডুবে ভয়াবহ বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছিল| এতে সিংধা ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন| জনদূর্ভোগ কমাতে অবশেষে রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক| গতকাল ২১ জুন বিকালে সরেজমিনে গিয়া দেখা যায় খারাপ ও ˆবরি আবহাওয়া উপেক্ষা করে বিশ থেকে ত্রিশজন সেচ্ছাসেবী রাস্তাটিতে বালু, ইট ও সুরকি ফেলে সংস্কার করছে| এতে স্থানীয় এলাকাবাসী সহ খুশি যানবাহন চালকরাও| স্থানীয় অটোরিকশা চালক ইসহাক মিয়া জানান আমি গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘ দিন ধরে গাড়ি চালাই|কিন্তুু গত ৩-৪ বছর ধরে রাস্তাটি মারাত্মক ঝুঁকি হয়ে গিয়েছিল| আমরা রাস্তা ভাঙা হওয়ায় দিনে দুইবারের বেশি এই রোডে যেতে পারছিলাম না| অবশেষে শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক নিজ উদ্দ্যোগে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় আমরা সাময়িক ¯^স্তি পাব| তবে শফিকের এই উদ্দ্যোগের পাশাপাশি যদি সরকারও দ্রুত এগিয়ে আসে তাহলে আমাদের এই কষ্ট স্থায়ী সমাধান হবে| উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন আমাদের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটির দুর্ভোগ দীর্ঘ দিনের| আমাদের অভিভাবক নেত্রকোণা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকও রাস্তাটির ভয়াবহ অবস্থার বিষয়ে অবগত আছেন| এখন বর্ষাকাল চলায় জনগণের কষ্ট আরো বেড়ে গেছে| তাই আমি নিজে উদ্দ্যোগ নিয়েই যতটুকু সম্ভব সংস্কার করার চেষ্টা করছি|
Leave a Reply