1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বারহাট্টায় নিজ বাড়ীর গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮০ দেখা হয়েছে
বারহাট্টায় নিজ বাড়ীর গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বারহাট্টায় নিজ বাড়ীর গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওমর ফারুক আহম্মদঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে গর্তে জমা পানিতে ডুবে জান্নাত নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে| সোমবার (২২ জুন) উপজেলার পূর্ব মোয়াটী গ্রামে বিকাল ৪ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে| নিহত জান্নাত ওই গ্রামের বাসিন্দা আলমের মেয়ে| স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে শিশু জান্নাত পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির উঠানে খেলছিল| এক পর্যায়ে সে বাড়ির পাশে থাকা একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে তলিয়ে যায়| পরে তাকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে  স্বজনরা ওই গর্তের পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন| তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন| বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান আইনী প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের নিকট ফেরত দেওয়া হয়| উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি খুবই হৃদয় বিদারক এবং ভূক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি| পরিবারের প্রতি শিশু জান্নাতের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো পূর্ব মোয়াটী গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর