1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বারহাট্টায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৪ দেখা হয়েছে
বারহাট্টায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
বারহাট্টায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় নুরজামান (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে গত সোমবার রাতে চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে মঙ্গলবার তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার নুরজামান (১৬) উপজেলার শাসনউড়া গ্রামের নিজামউদ্দিনের ছেলে। পুলিশ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার শাসনউড়া গ্রামের ৭ বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটির বাবা তার মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা প্রয়োজনীয় অপারেশন করে সংক্রমণের কারণে তার জরায়ু অপসারণ করেন। শিশুটির বাবা জানান, শিশুটি ভবিষ্যতে মা হতে পারবে না। এ ঘটনায় গত ২ মার্চ প্রতিবেশী নুরজামাল (১৬) নামে বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। মামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় নুরজামাল। পরে চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে মঙ্গলবার তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়। শিশুটির বাবা জানান, অবস্থা খারাপ হওয়ায় আমার মেয়ের জরায়ু কেটে ফেলতে হয়েছে। আমি এ ঘটনায় যথাযথ বিচার চাই। বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান বলেন, আজ বুধবার দুপুরে নুরজামালকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর